দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কপালটাই খারাপ তাসনিয়া ফারিণের! এমনিতে নাটকের মেয়ে হওয়ায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) তেমন একটা যাওয়া হয় না তার। তবে মাঝে-মধ্যে নাটক কিংবা ওয়েব সিরিজের শুটিংয়ে ঢাকাই চলচ্চিত্রের এই সূতিকাগারে যান এ অভিনেত্রী।
বুধবার (৪ অক্টোবর) কাজল আরেফিন অমির পরিচালনায় ‘অসময়’ ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছিলেন ফারিণ। সেখানে অপ্রত্যাশিতভাবে তার ব্যবহৃত ‘আইফোন-১৪ প্রো’ চুরি হয়ে গেছে। এ দিন দুপুরে ঘটনাটি ঘটে।
গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম। যদিও তিনি জানালেন, চুরি নয় হারিয়ে গেছে আইফোনটি। তিনি বলেন, ‘চুরি নয়, ফোনটি হারিয়ে গেছে। এ ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা একটি ভিডিও ফুটেজ পেয়েছি। সেটা নিয়ে কাজ চলছে।’
এদিকে শুটিং সংশ্লিষ্টরা জানান, বিকাল আনুমানিক বিকাল সাড়ে ৩টার দিকে শুটিং শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফারিণ। এ সময় প্রোডাকশন বয় সেজে ফারিণের মাথার ওপর ছাতা ধরেছিলেন একজন। ফোনটি তার হাতেই ছিল বলে জানান ফারিণ।
সংবাদকর্মীদের সঙ্গে কথা শেষে ফারিণ খেয়াল করেন প্রোডাকশন বয় সেজে থাকা ছেলেটি উধাও। সেইসঙ্গে সাধের আইফোন ১৪ প্রোও নেই। এর পরই আইনের দ্বারস্থ হন অভিনেত্রী।
আরএসও