দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তোলা ছবি প্রকাশ করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আর সেকারণে বেজায় উচ্ছ্বসিত তিনি।
অভিনয়ের পাশাপাশি নিয়মিত দেশের বাইরেও ভ্রমণ করেন ফারিণ। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই ফ্লাইটে বিদেশে গেলেন তিনি।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ব্রাসেলসে অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। আর একই ফ্লাইটে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ফারিণও। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন তিনি।
ছবির ক্যাপশনে ফারিণ লেখেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে থাকতে পেরে আমি খুবই ভাগ্যবান। তিনি আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন।’
এই অভিনেত্রী আরও লেখেন, ‘ছবিটা আরেকটু ভালো হতে পারত তবুও তার সঙ্গে দেখা হওয়াতে আমি কৃতজ্ঞ।’
এ ছাড়া বাংলাদেশ বিমানের পাইলটদের সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন ফারিণ। প্রতিষ্ঠানটির আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন অভিনেত্রী। অবশ্য এ অভিনেত্রী কোথায় যাচ্ছেন, তা জানাননি।
আরএসও