দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লিংক খুঁজতে নিষেধ করলেন তাসনিয়া ফারিণ। কিন্তু কীসের লিংক? আপনারা যা ভাবছেন, তা নয়। বিষয়টা একটু খোলাসা করে বলা যাক।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘পুনর্মিলনে’ নামের একটি ফিল্ম। এতে অভিনয় করেছেন ফারিণ। অনেকে অনলাইনে এর ফ্রি ডাউনলোড লিংক খুঁজছেন।
এর প্রেক্ষিতে শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে ‘পুনর্মিলনে’ সিনেমা সার্চ করার ছবি প্রকাশ করে ফারিণ লিখেছেন, ‘লিংক না খুঁজে চরকিতে গিয়ে দেখেন। ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি।’
অভিনেত্রীর এমন প্রচারের কৌশলে দর্শকরাও বেশ মজা পেয়েছেন। অনেকেই মন্তব্যের ঘরে জানিয়েছেন, মাত্র দেখে শেষ করলাম। শেষটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। খুব ভালো লেগেছে। আবার কেউ কেউ লিখেছেন, ভেবেছিলাম অন্য কোনো কিছুর লিংক কিনা।
কাজিনদের সম্পর্কের নানান বাঁক, মাত্রা, আনন্দ, হাসি, টুকরো অভিমান, টানাপোড়েন, সংশয় আর দ্বন্দ্বের গল্প নিয়ে ‘পুনর্মিলনে’ মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্ম চরকিতে।
এতে আরও অভিনয় করেছেন সিয়াম, শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনুভা জাবীন নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য প্রমুখ।
আরএসও