দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখা এখন পর্দা থেকে দূরে। তবে প্রায়শই প্রকাশ্যে উপস্থিত হন তিনি। বিভিন্ন ইভেন্ট ও পার্টিতে যোগ দেন। যেখানে উপস্থিত হন, সেখানেই পাদপ্রদীপের আলোয় থাকেন তিনি। অনুরাগীরা তার সঙ্গে ছবি তোলার জন্য অস্থির হয়ে পড়েন।
সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রেখা। সেখানে এক অনুরাগীকে তার সঙ্গে ছবি তুলতে চাইলে কষে চড় মারেন এই অভিনেত্রী।
ঠোঁটে লাল লিপস্টিক, সিঁথি ভরা সিঁদুর— সাবেকি সাজে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রেখা। তাকে দেখেই ছবি তোলার জন্য ঘিরে ধরেছিলেন চিত্রগ্রাহকেরা। তাদের মধ্যে ছিলেন এক অনুরাগীও। তার সঙ্গে একটি সেলফি তুলবেন, এই আর্জি ছিল তার। অভিনেত্রীর কাছাকাছি আসতেই মিলল সপাটে চড়!
সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও। যদিও রাগের বশে অনুরাগীকে চড় মারেননি রেখা। ভিডিও থেকে স্পষ্ট, মজার ছলেই ওই কাজ করেছিলেন ‘সিলসিলা’ খ্যাত অভিনেত্রী। অনেকে বলেছেন, ‘গালে রেখার হাত পড়েছে, উনি সাত দিন আর গোসলই করবেন না!’
কয়েক মাস আগে নিজের ব্যক্তিগত সহকারী ফারজানার সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রেখা। কানাঘুষা শোনা যায়, তার সঙ্গেই নাকি দীর্ঘ দিন ধরে ‘সম্পর্কে’ রয়েছেন অভিনেত্রী। তারা নাকি লিভ-ইন করেন!
কর্মজীবনের শিখরে থাকাকালীন অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। তবে সেই সব জল্পনায় জল ঢেলে ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন রেখা। যদিও সেই বিয়ে টেকেনি। মাত্র সাত মাসের মাথায় আত্মহত্যা করেন মুকেশ। তারপর আর বিয়ে করেননি তিনি। সঙ্গী বলতে তার সহকারী ফরজানা। তবে কি সত্যিই তার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে অভিনেত্রীর? তা নিয়ে শুরু হয় জল্পনা।
আরএসও