দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ধানুশ অভিনীত ‘ওম-চ্যাপ্টার ১: উধিরাম’ সিনেমায় একজন আইপিএস কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। সম্প্রতি সিনেমাটিতে তাঁর চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। অভিনেত্রীর অভিনয়ের প্রশংসা করে তাঁকে ‘দ্য পারফরমার’ আখ্যা দিয়েছেন পরিচালক রাজকুমার পেরিয়াসামি।
সিনেমাটিতে সাই পল্লবীর চরিত্রের নাম নিত্যা রেড্ডি। তিনি একজন আইপিএস কর্মকর্তা, যিনি গুরুত্বপূর্ণ একটি তদন্তের দায়িত্ব পান। প্রকাশিত ঝলকে চরিত্রটির বুদ্ধিমত্তা, সাহস ও পেশাদারত্বের পাশাপাশি আবেগপূর্ণ দিকও তুলে ধরা হয়েছে। এ ছাড়া ধানুশের সঙ্গে তাঁর কয়েকটি দৃশ্যও দেখা গেছে।
চরিত্রটির প্রথম ঝলক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক রাজকুমার পেরিয়াসামি লেখেন, ‘তিনি! দ্য পারফরমার সাই পল্লবী, আপনি কখনোই বিস্মিত করা বন্ধ করেন না।’ একই পোস্টে তিনি অভিনেত্রীকে ‘ওম’ সিনেমার নিত্যা রেড্ডি হিসেবে পরিচয় করিয়ে দেন।
সিনেমার গল্পে নিত্যা রেড্ডির পেশাগত অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অল্প বয়সেই সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে ইন্টারপোলের সঙ্গে কাজ করার জন্য তাঁকে সিবিআইয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সততা, বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতার সমন্বয়ে নির্মিত হয়েছে চরিত্রটি।
প্রকাশিত ঝলকে নিত্যা রেড্ডিকে প্রকৃতির বিরুদ্ধে সংঘটিত একটি অপরাধের তদন্তে নেতৃত্ব দিতে দেখা যায়। এতে ‘রেড মুন’ নামের একটি বিষয় উঠে এসেছে, যা অন্ধ্র প্রদেশের ‘রেড গোল্ড’-এর সঙ্গে সম্পর্কিত বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এই তদন্ত অভিযানের নাম রাখা হয়েছে ‘ওম’।
সাই পল্লবী ও ধানুশের দৃশ্যের পাশাপাশি ঝলকটিতে সংগীত পরিচালক সাই অভ্যাঙ্করের আবহসংগীতও নজর কেড়েছে। অ্যাকশন ও রহস্যনির্ভর সিনেমাটির আবহ তৈরিতে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ‘ওম-চ্যাপ্টার ১: উধিরাম—দ্য ব্লাড উড’ সিনেমায় অভিনয় করেছেন ধানুশ, মাম্মুট্টি, সাই পল্লবী ও শ্রীলীলা। সিনেমাটির সংগীত পরিচালনা, গান ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাই অভ্যাঙ্কর। চিত্রগ্রহণ করেছেন এঝিল আরাসু কে এবং সম্পাদনার দায়িত্বে রয়েছেন আর কালাইভানন। অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন ইয়ানিক বেন ও কেচা খামফাকদি।
সিনেমাটির চরিত্র পরিচিতির ভিডিওটি তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় প্রকাশ করা হয়েছে। এতে সাই পল্লবীর নতুন চরিত্রের পাশাপাশি রহস্যময় তদন্তের প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে।
এমএম/