দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কয়েকজন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) রাতে ঢাবি উপচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন তারা।
এসময় ‘ভিসি স্যার জানেন নাকি, নীলক্ষেতের নায়ক আপনি’, ‘নীলক্ষেত না ডাকসু, নীলক্ষেত-নীলক্ষেত’, ভিসি না নীলক্ষেত, নীলক্ষেত-নীলক্ষেত’- এসব স্লোগান দেন তারা।
বিক্ষোভকারীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপিয়েছে কিনা আমরা তা জানতে চাই। যেসব কারচুপির অভিযোগ উঠেছে সেগুলোর বিষয়ে প্রশাসনের সুষ্পষ্ট বক্তব্য জানতে চাই।
তারা আরও বলেন, প্রার্থীরা নির্বাচন নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছেন। এসব অভিযোগের ভিত্তি রয়েছে বলে আমরা দেখতে পারছি। আমরা এগুলোর সঠিক জবাব চাই।
/অ