দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সারাদেশে একযোগে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরা হয়।
প্রকাশিত ফল অনুযায়ী, এবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২ হাজার ৯৪৭ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৮৮৯ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ৯৯ জন এবং ছাত্রী ১৭ হাজার ৭৯০ জন।
ছাত্রদের পাসের হার ৪৪ দশমিক ৬৮ শতাংশ এবং ছাত্রীদের ৬১ দশমিক ৬৪ শতাংশ। অন্যদিকে, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্র ১৮০ জন এবং ছাত্রী ৭০৬ জন। ফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি—উভয় ক্ষেত্রেই ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছেন।
এমএম/