দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ সালের আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। এ বছর বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সারাদেশে একযোগে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরা হয়।
প্রকাশিত ফল অনুযায়ী, এবার আলিম পরীক্ষায় সারা দেশে মোট ৮৯ হাজার ৩২১ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫৪ হাজার ৫৪৭ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন।
অন্যদিকে, জিপিএ-৫ পাওয়া ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২ হাজার ২৮ জন এবং ছাত্রী ১ হাজার ২২২ জন। ফলে জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রদের সংখ্যা ছাত্রীদের তুলনায় বেশি।
এমএম/