• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য
ব্যবসায় চরম মন্দা

বাংলাদেশিদের নিরাপত্তা দিতে চান কলকাতার ব্যবসায়ীরা

বাণিজ্য, দেশ টিভি
  ০৭ ডিসেম্বর ২০২৪, ২২:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতে প্রায় শূন্যে নেমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এতে মাথায় হাত নিউমার্কেট চত্বরের ব্যবসায়ীদের। এখন তারা বলছেন, বাংলাদেশিরা পর নয় বরং তাদের ঘরের লোক। তাই বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব কিছু করা হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৭ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর পক্ষ থেকে তাদের অবস্থান স্পষ্ট করা হয়।

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। আর তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের পর্যটন খাতে। ঢাকা-দিল্লি উত্তপ্ত সম্পর্কের প্রেক্ষাপটে সম্প্রতি বাংলাদেশি পর্যটকদের বয়কটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কিছু হোটেল। কিন্তু কলকাতা নিউমার্কেটের মার্কুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, নিউমার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন এবং হোটেল অনার্স অ্যাসোসিয়েশন এই পথে হাঁটবে না। সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, আমরা বাংলাদেশিদের বয়কট করবো না। তারা যেন নিশ্চিন্তে এখানে আসেন। যতটা পারবো তাদের নিরাপত্তা দেবো।

সংবাদ সম্মেলনে মার্কুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সচিব মনতোষ সরকার বলেন, নিউমার্কেট মূলত বাংলাদেশনির্ভর এলাকা। বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ, হোটেল ও পর্যটক ব্যবসা চলছে। তাদের অনুপস্থিতি আমাদের ব্যবসায় প্রভাব ফেলছে। যদিও আমরা বাংলাদেশিদের বিদেশি পর্যটক হিসেবে দেখি না, তারা আমাদের ঘরের সদস্য। কয়েক বছর আগে বাংলাদেশ থেকে পর্যটকদের যে ঢল ছিল, সেটা এখন নেই। এর কারণে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

কলকাতার এমআরএল হোটেলের মালিক মনতোষ সরকার বলেন, আমার হোটেলে ৮০ শতাংশ পর্যটক থাকেন বাংলাদেশি। কিন্তু ডিসেম্বরে বাংলাদেশের পর্যটক আসছেন খুবই কম। সম্পর্ক নষ্ট করার জন্য কিছু গুজব ছড়াচ্ছে। কিন্তু সেদিকে কান না দিয়ে বাংলাদেশি পর্যটকদের বলব, আপনারা এখানে আসুন। দুই দেশের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে এবং আমাদের উভয় পক্ষকেই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসতে হবে।

এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসায়ী মুহাম্মদ আলী হোসেইন শেখ বলেন, ৫ আগস্টের পর থেকে আমার ব্যবসা ডুবতে বসেছে। তিনি ভিসা প্রক্রিয়া শিথিল করার দাবি জানিয়ে বলেন, বর্তমানে যে অবস্থা তাতে বাংলাদেশের চাহিদা মিটছে না। মাল্টিপল ও এমপ্লয়মেন্ট ভিসা চালু করতে হবে।

সংগঠনের সদস্য মোহাম্মদ কামরুদ্দিন মালিক বলেন, এখানে ধর্মের কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশি পর্যটকদের মধ্যে এক ধরনের আশঙ্কা রয়েছে। কিন্তু আমি তাদের বলব, নিশ্চিন্তে আসুন।

আরও পড়ুন

বিশ্বে বিলিওনিয়ার বেড়েছে দ্বিগুণেরও বেশি

ভারতের পররাষ্ট্রসচিব ৯ ডিসেম্বর ঢাকায় আসছে

গ্রীন লাইন পরিবহনের মালিক সঞ্জয় মজুমদার বলেন, নিউমার্কেটে প্রচুর হোটেল ও দোকান রয়েছে। বাংলাদেশি পর্যটক না আসায় সেগুলোর ওপর অর্থনৈতিক প্রভাব পড়েছে।

অবনী ঘোষ বলেন, কিছু খবরের কারণে দুই পাড়েই প্রভাব পড়ছে। তিনি আশা করেন, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির বাংলাদেশ সফরের মাধ্যমে পরিস্থিতি উন্নতি ঘটবে। ‘অতিথি দেবো ভব’ অর্থাৎ অতিথি হলো দেবতুল্য। আমরা বাংলাদেশিদের বয়কট করবো না এবং যতটা পারবো তাদের নিরাপত্তা দেবো।

কে

  • ব্যবসা
  • পর্যটক
এ সম্পর্কিত আরও খবর
গাইবান্ধায় সড়ক অবরোধ করে ব্যবসায়ী হত্যার বিচার দাবি
গাইবান্ধায় সড়ক অবরোধ করে ব্যবসায়ী হত্যার বিচার দাবি
৩৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্যবসায়ী-কৃষকদের মানববন্ধন
৩৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্যবসায়ী-কৃষকদের মানববন্ধন
নেত্রকোনায় ব্যবসায়ীর বাসায় ডাকাতি 
নেত্রকোনায় ব্যবসায়ীর বাসায় ডাকাতি 
ব্যবসায়ীরা খুব শক্তিশালী, সেটা ভাঙা সহজ না: অর্থ উপদেষ্টা
ব্যবসায়ীরা খুব শক্তিশালী, সেটা ভাঙা সহজ না: অর্থ উপদেষ্টা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।