দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর মহাদেবপুর উপজেলার সবচেয়ে বড় ধান-চাল ব্যবসায়ী ওসমান এগ্রো লিমিটেডের মালিকের কাছ থেকে পাওনা টাকা আদায় ও প্রতারণার মূলহোতা ওসমানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও কৃষকরা।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহাসড়কে ঘণ্টাব্যাপী ব্যবসায়ী ও কৃষকরা এই মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বেলাল ট্রেডার্সের স্বত্বাধিকারী বেলাল হোসেন, মোল্লা ট্রেডার্সের সামিউল আলম, আতাউর রহমান, মিজ্নুর রহমান, মামুনুজ্জসহ ব্যবসায়ী ও কৃষকরা।
এ সময় তারা বলেন, ধান-চাল ব্যবসায়ী ওসমান এগ্রো লিমিটেডের মালিক ওসমান গনীর কাছে প্রায় ২৫০ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষক ৩৫ কোটি টাকা পাওনা রয়েছেন। কিন্তু তিনি টাকা না দিয়ে লাপাত্তা হয়ে হঠাৎ করে নিজেকে দেউলিয়া দাবি করেছেন। অথচ রাজধানীসহ বিভিন্ন জায়গায় তার সম্পদের পাহাড় রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট থাকার পরও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। মিল পরিচালনা করছে। পাওনা টাকা না পেয়ে ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তাই অবিলম্বে মূলহোতা ওসমানসহ এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নিয়ে পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেন ভুক্তভোগী ব্যবসায়ী ও কৃষকরা।
আরএ