দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি শপিং মলের সামনে সন্ত্রাসীর গুলিতে এক পরিবহন ব্যবসায়ী আহত হয়েছেন।
রোববার (৩০ জুলাই) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম মো. মানিক (৪৫)। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, বিকেলে শান্তিনগর থেকে মালিবাগের দিকে হেঁটে যাচ্ছিলেন মানিক। এ সময় কেউ গুলি করলে তিনি গুলিবিদ্ধ হন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, আমরা এ রকম একটা ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
জেডএ