দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুতায়িত হয়ে আহাদ আলী (২৫) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আহাদ আলী উপজেলার কোটাকোল গ্রামের আবুল হোসেনের ছেলে।সোমবার দুপুরে লোহাগড়া উপজেলার রায়পাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আহাদ নামে এক যুবক রায়পাশা গ্রামে সাহেব খানের বাড়ির বিদ্যুতচালিত পানির মোটর সরাতে যায়।
এ সময় অসাবধানবসত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।
জেবি