দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একদিনের মাথায় মাদারীপুরের কালকিনি থানার পর এবার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দেন মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। এই অভিযোগের প্রেক্ষিতেই ডাসার থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ আসে। এর আগে রোববার আইনশৃঙ্খলা অবনতি হওয়ায় কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসানকেও প্রত্যাহার করা হয়।
প্রসঙ্গত, মাদারীপুর-৩ আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। অপরদিকে তার শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাহমিনা বেগম। এছাড়া এই আসনে আরও ছয় প্রার্থী রয়েছে। মাদারীপুর সদরের একাংশ, কালকিনি ও ডাসার উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসন।
জেবি