দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে আন্দোলনের লিফলেট হাতে নেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে আটক করায় দোকানপাট বন্ধ করে প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। পরে ব্যবসায়ী নেতৃবৃন্দরা থানায় গিয়ে আলোচনা করে আটক ব্যবসায়ীকে ছাড়িয়ে আনেন।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে বিএনপির নেতাকর্মীরা অসহযোগ আন্দোলনের পক্ষে শহরের ডলি প্লাজা মার্কেটে লিফলেট বিতরণের ছবি ফেসবুকে পোস্ট ও নেতাকর্মীদের হাত থেকে লিফলেট নেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে আটক করে সদর থানা পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী জানান, দুপুরের দিকে বিএনপির নেতাকর্মীরা অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ করে। পরে নেতাকর্মীরা সেই ছবি ফেসবুকে পোস্ট করে। এছাড়া বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে লিফলেট নেওয়ার অপরাধে ইমন নামের এক ব্যবসায়ীকে পুলিশ ধরে নিয়ে যায়। পরে মার্কেটের সকল ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে প্রতিবাদ জানায়। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দরা থানায় গিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করে ব্যবসায়ী ইমনকে ছাড়িয়ে আনেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল উদ্দিন বলেন, বিএনপির লিফলেট বিতরণকালে কে কে আসছিল তাদের পরিচয় জানার জন্য ইমন নামের এক ব্যবসায়ীকে থানায় আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
জেবি