দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেলকে ঘিরে দায়িত্ব বণ্টন ও প্রভাব বিস্তার নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি বর্তমানে সিটি কর্পোরেশনের ছয়টি দপ্তরের দায়িত্বে আছেন এবং এসব দপ্তরের গুরুত্বপূর্ণ কার্যক্রম তত্ত্বাবধান করছেন।
কর্পোরেশনের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নির্বাহী প্রকৌশলী কিবরিয়া বিভিন্ন দপ্তরের কার্যক্রমে প্রভাব বিস্তার করছেন বলে অনেকে মনে করেন। তবে এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ প্রকাশ্যে কথা বলতে চাননি।
সূত্র জানায়, গোলাম কিবরিয়া রুবেল পূর্বে মেয়র ফজলে নুর তাপসের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাপসের সময় থেকেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন বলে দাবি করা হয়।
এদিকে, কিবরিয়া রুবেলের বিরুদ্ধে সম্পদ বৃদ্ধির অভিযোগও উঠেছে। তার নামে রাজধানীতে একাধিক ফ্ল্যাট, বাড়ি এবং কক্সবাজারে একটি হোটেল রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।
দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের কেউ কেউ দাবি করেছেন, রুবেল এখনো কর্পোরেশনের প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছেন। তবে এসব অভিযোগ সম্পর্কে গোলাম কিবরিয়া রুবেল বা সিটি কর্পোরেশনের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এমএস/