• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

ওসমান হাদিকে হত্যা করে জুলাইকে পরিবর্তন করে দেওয়া যাবে না: শিবির সভাপতি

দেশ টিভি ডেস্ক
  ২১ ডিসেম্বর ২০২৫, ২০:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদ, দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এক আপোশহীন বীর যোদ্ধা। তাকে হত্যা করে কেউই দেশের আদর্শিক ভিত্তিকে পরিবর্তন করতে পারবে না। বরং এই হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যাকারীরাই নিজেদের ভয় ও পরাজয় প্রকাশ করেছে বলে মন্তব্য করেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২১ ডিসেম্বর) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হলরুমে ‘ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করা হয় শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায়।

জাহিদুল ইসলাম বলেন, যারা হাদিকে শহীদ করেছে তারা বড় ধরনের ভুল করেছে। হাদির জানাজায় মানুষের ঢল দেখেই তারা সেই ভুলের গভীরতা বুঝতে পেরেছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, জুলাই ও আগস্টের যে আদর্শিক ভিত্তির ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেখানে একজন হাদিকে হত্যা করে সেই আদর্শকে বদলে দেওয়া যাবে না। একজন জুলাই যোদ্ধাকে হত্যা করে দেশের আগামীর সম্ভাবনার ধারাকে থামিয়ে দেওয়া যাবে এমন ধারণা যারা পোষণ করে, তারা বোকার স্বর্গে বাস করছে।

তিনি আরও বলেন, যারা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত, তাদের মৃত্যুর ভয় দেখানো যায় না। জুলাই যোদ্ধা তরুণ বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি।

সভায় বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তারা বলেন, হাদি সমাজ ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন এবং সেই লক্ষ্যেই তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন আপোশহীন, যার কাছে আধিপত্যবাদী ও আগ্রাসী শক্তি পরাজিত হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থী মওলানা আব্দুল হাকিম বলেন, “ইতিহাস সাক্ষী যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদের অনেককেই শহীদ হতে হয়েছে। শহীদ শরীফ ওসমান বিন হাদিও সেই ধারাবাহিকতার অংশ।” তিনি বলেন, বিপ্লবীদের দমন করা যায় না, হাদির আদর্শে অনুপ্রাণিত হয়ে আরও অসংখ্য হাদির আবির্ভাব ঘটবে।

ঠাকুরগাঁও-১ আসনের এমপি প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, শহীদ ওসমান বিন হাদি শুধু একটি নাম নয়, তিনি একটি ইতিহাস। আগ্রাসন ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের এক প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন তিনি। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে সাহসী অবস্থান নিয়েছিলেন হাদি এবং ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখতেন।

ঠাকুরগাঁও-৩ আসনের এমপি প্রার্থী মাস্টার মিজানুর রহমান বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে ঠাকুরগাঁও থেকে যারা এমপি ও মন্ত্রী হয়েছেন, তারা জেলার কাঙ্ক্ষিত উন্নয়নে ব্যর্থ হয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে তারাই ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাস্তবায়ন করবেন, ইনশাআল্লাহ।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শহীদ হাদি দেখিয়ে গেছেন কীভাবে ইনসাফের জন্য লড়াই করতে হয় এবং আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের সবাইকে হাদির মতো হতে হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপোশহীন ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুন

আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের ভাইস-চেয়ারম্যান আমিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক প্রফেসর ইকবাল হোসেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বেলাল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জে আই

  • দুর্নীতি
  • ওসমান হাদি
  • ছাত্রশিবির
এ সম্পর্কিত আরও খবর
ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা
ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
ফয়সাল ও সহযোগী আলমগীর পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে হাজির
ফয়সাল ও সহযোগী আলমগীর পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে হাজির
খাল খননসহ কোনো ক্ষেত্রেই দুর্নীতি সহ্য করা হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
খাল খননসহ কোনো ক্ষেত্রেই দুর্নীতি সহ্য করা হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।