দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর খিলগাঁও থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে সালাউদ্দিন সুমন হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি গোপালগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে দক্ষিণ বনশ্রী ২ নম্বর জামে মসজিদের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে হাজারো ছাত্র-জনতা মিছিল করছিল। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এতে সালাউদ্দিন সুমন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর ভিকটিমের স্ত্রী ফাতমা আক্তার তমা বাদী হয়ে ২০২৫ সালের ৬ জুলাই খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তাধীন ওই মামলায় বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফিরোজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কে