দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার মহম্মদপুর উপজেলায় তাস দিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের মাগুরা আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়।
সোমবার (১১ মে) দুপুরে মহম্মদপুর উপজেলার ধোয়াইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় প্রকাশ্যে তাস দিয়ে জুয়া খেলার সময় ঘটনাস্থল থেকেই ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানে জুয়া খেলার সরঞ্জামও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. হাসানুর শেখ (৪৫), রিপন মোল্যা (৩৫), হারুন বিশ্বাস (৫০), ইউনুস শেখ (৩৫), আবুল শেখ (৫৫) এবং নান্নু মিয়া (৪৫)।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, এলাকায় মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে সোমবারই আদালতে প্রেরণ করা হয়েছে।
জে আই