দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই।
আজ শনিবারে (৬ সেপ্টেম্বর) থাকা গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা দেখে নিন-
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
সিরডাপ মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে আয়োজিত হবে ‘ঢাকার জলাধার পুনরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক একটি নগর সংলাপ। এতে অংশ নেবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টার কর্মসূচি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিএনপির কর্মসূচি
- সকাল ১০টা ৩০ মিনিট: জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে অনুষ্ঠিত হবে একটি আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
- সকাল ১১টা: নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
- দুপুর ১২টা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে যাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
/অ