দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালানো ও ১৪টি হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আশিক ইকবাল সংবাদমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম সুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সাইদুর রহমান সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকায় গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আশিক ইকবাল বলেন, সুজনকে রাত ১০টার দিকে সাভার মডেল থানার একটি টিম রাজধানীর মিন্টুরোডের ডিবি কার্যালয় থেকে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় ছাত্র-জনতা হত্যার ১৪টি মামলা রয়েছে। এছাড়াও আরও দুইটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর সাভারের রাজপথে গুলি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে সাইদুর রহমান সুজনের হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করতে দেখা যায়।
কে