• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • অপরাধ

র‌্যাবের হাতে আটক মাকে খুঁজে বেড়াচ্ছেন মেয়ে

নিজস্ব প্রতিবেদক
  ২১ জানুয়ারি ২০২৫, ০৬:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিগত আওয়ামী লীগের সরকারের সময় র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক নারী ও শিশুদের নির্যাতনের রোমহর্ষক বর্ণনা পাওয়া গেছে। কয়েকজন নারী ও শিশু যারা ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন। তাদের কিছু সাক্ষাৎকার প্রকাশ করেছে ‍গুম সংক্রান্ত কমিশন। সেখানে গর্ভবতী নারী গুমের শিকার হওয়ার তথ্য মিলেছে। এছাড়াও একজন মেয়ে মায়ের সঙ্গে আটক হওয়ার পর এখনো সে তার মাকে খুঁজে পায়নি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ‍গুম সংক্রান্ত কমিশনের বরাত দিয়ে এমন কিছু ঘটনার সারসংক্ষেপ তুলে ধরা হয়।

কমিশনের তদন্ত প্রতিবেদনে নারী ও শিশুদের গুম হওয়ার ভয়ংকর সব তথ্য উঠে এসেছে। সেখানে নারীদের জোরপূর্বক গুম করার নানা তথ্য প্রকাশ করা হয়েছে। অনেক নারী তাদের সন্তানসহ নিখোঁজ হন বলেও প্রমাণ পেয়েছে কমিশন। অনেকে আবার নিখোঁজের সময় গর্ভবতী ছিলেন।

কমিশনের প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের শিকার উল্লেখযোগ্যভাবে কম সংখ্যক নারী শনাক্ত করা গেছে। এর একটি কারণ হলো পুরুষদের জোরপূর্বক নিখোঁজ করার ঘটনা বেশি ঘটে। কিন্তু সামাজিক কলঙ্কের ভয়ে অনেক নারী তাদের অভিজ্ঞতা প্রকাশ করতে দ্বিধাবোধ করেন। তবুও বেশ কয়েকজন সাহসী নারী ভুক্তভোগী আমাদের সঙ্গে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। আটকের পর নির্যাতনের ভয়ংকর কিছু বিষয়ও শেয়ার করছেন।

একটি ঘটনার কথা উল্লেখ করে কমিশনের প্রতিবেদনে বলা হয়, একজন মা এবং তার ছোট্ট মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয় তৎকালীন র‌্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে। এরপর রাতভর আটকে রেখে নির্যাতন করা হয়। পরের দিন মেয়েটিকে একটি গাড়ি থেকে রাস্তায় ছুড়ে ফেলা হয়। তার মা এখনো ফিরে আসেনি।

পরিবারের ভাষ্যমতে, একজন ইমাম শিশুটিকে খুঁজে পেয়ে তাকে ফিরিয়ে দেয়। আমরা এ মেয়েটিকে খুঁজে পেয়েছি। সে এখন প্রাপ্তবয়স্ক। র‌্যাব যেখানে তাদের নির্যাতন করেছিল সেখানে তাকে নিয়ে গিয়েছিলাম। তিনি সেই ঘরগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে সক্ষম হন।

কমিশনের প্রতিবেদনে বলা হয়, নারীদের জোরপূর্বক নিখোঁজ করার সবচেয়ে চাঞ্চল্যকর দিক হলো নারীদের তাদের সন্তানদের সঙ্গে নিখোঁজ করা হয়েছে। উদাহরণ স্বরূপ– আমরা একজন নারী ভিকটিমের সাক্ষাৎকার নিয়েছি। তিনি গর্ভবতী অবস্থায় এক মাস ধরে আটক ছিলেন এবং তার তিন বছর ও ১৮ মাস বয়সী সন্তানদেরও তার সঙ্গে বন্দি রাখা হয়।

ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেছেন, গর্ভবতী থাকা সত্ত্বেও একজন পুরুষ কর্মকর্তা তাকে মারধর করেছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা একজন শিশুর সাক্ষাৎকার নিয়েছি, সে তার মায়ের সঙ্গে সিটিটিসিতে আটক থাকার কথা স্বীকার করেছে। যখন তার বয়স ছিল মাত্র ছয় বছর।

আরও পড়ুন

দেশ থেকে সার সংকট জাদুঘরে পাঠানো হবে : কৃষি সচিব

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

মা ও শিশুকে বলপূর্বক নিখোঁজ করার এ চর্চা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে। চট্টগ্রাম মহানগর পুলিশ থেকে শুরু করে ঢাকার সিটিটিসি কর্মকর্তারা এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এ ছাড়া একজন পুরুষ ভুক্তভোগী কমিশনের কাছে বর্ণনা দিয়েছেন। তিনি জানিয়েছেন কীভাবে তার স্ত্রী ও নবজাতক শিশুকে একটি থানায় নিয়ে যাওয়া হয়েছিল। আটক অবস্থায় তার শিশু সন্তানকে দুধ খাওয়ানোর অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি। এটি তার (ভুক্তভোগী) ওপর মানসিক নির্যাতনের একটি রূপ হিসেবে ব্যবহৃত হয়েছিল।

কে

  • গুম
  • কমিশন
এ সম্পর্কিত আরও খবর
জাতীয় ঈদগাহে কী কী নেওয়া যাবে, জানালেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার
জাতীয় ঈদগাহে কী কী নেওয়া যাবে, জানালেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার
ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার
ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার
ডিএমপির সাবেক উপ-কমিশনার কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ প্রত্যাহার
ডিএমপির সাবেক উপ-কমিশনার কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ প্রত্যাহার
লন্ডনে নিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলাম প্রত্যাহার
লন্ডনে নিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলাম প্রত্যাহার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।