দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্যবসায়ীর খোয়া যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানা পুলিশ। কক্সবাজার এবং গাজীপুরে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করে পুলিশ।
জানা যায়, গত ১২ জুন ২০২৪ ব্যবসায়ী সুমন কোর্টে হাজিরা দেওয়ার উদ্দেশে পুরান ঢাকার সিএমএম কোর্টে আসেন। এসময় তিনি তার হাসপাতালের কর্মচারীদের বেতন দেওয়ার উদ্দেশে নগদ ৫২ লাখ টাকা বহন করেন। উক্ত টাকা গাড়িতে রেখে জনসন রোডের স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সকালের নাস্তা করতে গেলে ড্রাইভার রুবেল (৩৬) সুযোগ বুঝে টাকা নিয়ে সটকে পড়েন। অনেক খোঁজাখুঁজির পরে ড্রাইভারকে না পেয়ে ব্যবস্যায়ী সুমন গত ১৪ এপ্রিল রাতে সূত্রাপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আসামি রুবেলকে গ্রেপ্তার করে। পরে আসামির তথ্যের ভিত্তিতে কক্সবাজার এবং গাজীপুরে অভিযান চালিয়ে নগদ ৪৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে।
এ বিষয়ে মামলার বাদী সুমন বলেন, আমি পুলিশের সহযোগিতায় অত্যন্ত খুশি। আমি কখনোই ভাবিনি এত দ্রুত আমার টাকাটা ফেরত পাব। আমি আজীবন পুলিশের কাছে কৃতজ্ঞ থাকবো।
এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি জোন নজরুল ইসলাম জানান, আমরা বাদীর কাছ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান শুরু করি। আমরা আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি নগদ ৪৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হই।
উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান বলেন, আসামি রুবেলকে আমরা ইতোমধ্যে আদালতে সোপর্দ করেছি। বাকি টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।
আরএ