• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • অপরাধ

চিরকুট লিখে প্রেমিককে হত্যা, প্রেমিকাকে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  ০২ জুন ২০২৪, ১০:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একজন থাকেন জাপানে, একজন কানাডায়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে দেশে এলেন কদিনের জন্য। ভাড়া নেন ফ্ল্যাট। এর মাত্র একদিনের মাথায় চিরকুট লিখে প্রেমিককে খুন করে লাপাত্তা কানাডাপ্রবাসী নারী। তাকে এখন খুঁজছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে আরিফুল ইসলাম নামে একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধারের পর এমন তথ্যই দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের ধারণা, দীর্ঘদিনের ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড।

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, নিহত আরিফুল জাপানপ্রবাসী। আর খুনে অভিযুক্ত প্রেমিকা পারভীন আক্তার কানাডাপ্রবাসী।

পুলিশ জানায়, বসুন্ধরা আবাসিক এলাকায় ৭ দিনের জন্য একটি ফ্ল্যাট ভাড়া নেন তারা দুজন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত ১৭ মে বিকেল সোয়া ৪টায় তারা সেখানে ঢুকেন। পরদিন ১৮ মে ভোর ৬টায় তড়িঘড়ি করে বের হয়ে যান ওই নারী। এরপর আর কোনো খোঁজ নেই কারও। শনিবার (১ জুন) অ্যাপার্টমেন্টের অফিস থেকে ফোন করে পুলিশকে জানানো হয়, দোতালার সেই ফ্ল্যাট থেকে একজনের গলিত মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক তদন্তে দেখা যায়, নিহত আরিফুল জাপানপ্রবাসী। পরিবারকে না জানিয়েই ১৭ মে দেশে আসেন তিনি। তার সঙ্গে যিনি ছিলেন তার নাম পারভীন আক্তার। তিনি কানাডাপ্রবাসী। বাসা ভাড়া নিতে পরিচয় দিয়েছিলেন স্বামী ও স্ত্রী হিসেবে। রহস্যের এখানেই শেষ নয়। ঘটনাস্থলে একটি চিরকুটে স্পষ্ট করে লেখা আরিফকে হত্যার কারণ। চিঠিটি হত্যাকারীর লেখা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আবার দুজনেরই আলাদা সংসার থাকলেও ঘটনাস্থলে পাওয়া যায় একটি বিবাহের ঘোষণাপত্র, যা করা হয়েছে ২০২১ সালে। তিন বছর পার হলেও আরিফুলের পরিবার জানে না কিছুই।

আরও পড়ুন

ডিএমপির দুই কর্মকর্তাকে পদায়ন

মিন্টো রোড-মগবাজার যেতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ পুলিশের

ঢামেকের ফুটপাত থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টা, আটক ৩

নিহতের স্বজনরা জানান, গত ৩১ মে দুপুরে জাপানে পৌঁছার কথা ছিল আরিফুলের। বাসায় না পৌঁছায় সেখান থেকে তার গর্ভবতী স্ত্রী আরিফুলের মাকে ফোন করে জানানোর পর উদ্বেগ বাড়ে পরিবারটির মধ্যে। এদিকে, সিআইডির ক্রাইমসিন ইউনিট জানায়, মরদেহের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, হত্যাকারী এত দ্রুত গেলেন কোথায়? পুলিশ বলছে, ১৬ মে পারভীন দেশে আসেন এবং ১৮ মে তার মোবাইলের সর্বশেষ অবস্থান দেখা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা সাংবাদিকদের বলেন, সবশেষ ১৮ মে সকালে পারভীন আক্তারকে ছোট একটা ভ্যানিটি ব্যাগসহ রুম থেকে বের হয়ে চলে যেতে দেখা গেছে। এরপর ওই রুমে আর কাউকে প্রবেশ করতে দেখা যায়নি। দায়িত্বে অবহেলা এবং সন্দেহজনক আচরণের কারণে অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।

কে

  • প্রেমিক
  • প্রেমিকা
  • লাপাত্তা
  • হত্যা
  • পলাতক
এ সম্পর্কিত আরও খবর
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যাচেষ্টা
ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যাচেষ্টা
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামীর আত্মহত্যা
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামীর আত্মহত্যা
হত্যার বিচার দাবিতে চাঁদপুরে বিক্ষোভ
হত্যার বিচার দাবিতে চাঁদপুরে বিক্ষোভ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।