দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কলাবাগান এলাকায় একটি বাসায় নির্যাতনে মৃত্যু হওয়া গৃহকর্মীর পরিচয় মিলেছে। শিশুটির নাম হেনা (১০)। তার বাবার নাম হক মিয়া। হেনার গ্রামের বাড়ি ময়মনসিংহ মুক্তাগাছায়। তার বাবা ও মা দুজনই মৃত।
তিন বছর আগে ময়মনসিংহে একটি ট্রেনিং করতে গিয়ে হেনার খোঁজ পান গৃহকর্ত্রী সাথী পারভীন। তখন হেনার স্বজনদের সঙ্গে কথা বলে ঢাকায় নিয়ে আসেন তিনি। সোমবার (২৮ আগস্ট) কলাবাগান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গৃহকর্ত্রী সাথীর স্বজনদের সঙ্গে কথা বলে হেনার পরিচয় নিশ্চিত হয়েছি। এতিম হেনাকে তিন বছর আগে ঢাকায় নিয়ে আসেন সাথী।
ওসি আরও বলেন, মৃত হেনার মামা-চাচাদের ডাকা হয়েছে। হেনার স্বজনরা ঢাকায় এসেছেন। হেনার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ মরদেহ হস্তান্তর করা হবে। অভিযুক্ত গৃহকর্ত্রীর অবস্থান শনাক্ত করা হয়েছে। তাকে নজরদারিতে রাখা হয়েছে। যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।
এইউ