সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প, ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা
সিরাজগঞ্জের বেলকুচিতে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রখ্যাত শিল্পোদ্যোক্তা ও মানবহিতৈষী ডা. মীর মোহাম্মদ আমজাদ হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী এক বৃহৎ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।