ঝুটের কম্বলেই ৩০০ কোটির ব্যবসা, স্বাবলম্বী ৪০ হাজার মানুষ
শীতের শুরুতেই দারুণ ব্যস্ত সময় পার করছে সিরাজগঞ্জের কাজিপুরের কম্বল পল্লীর কারিগররা। গার্মেন্টস থেকে আনা ঝুট কাপড় দিয়ে বাহারি রকমের কম্বল তৈরি করে স্বাবলম্বী হয়েছেন এই এলাকার প্রায় ৪০ হাজার মানুষ। প্রতিটি শীতই যেন তাদের জন্য নিয়ে আসে নতুন বার্তা।