দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচি ও সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে কৃষি উপকরণ এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার ( ৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব সামগ্রী তুলে দেন সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলীম।
এ সময় চলতি মৌসুমের রোপা আমন বীজ ও সার, লেবুর চারা, জৈব সার, কাঁচা মরিচের বীজ ও সারসহ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ফলজ, বনজ ও ঔষধি ১৬শ গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়।
দেশের কৃষি উৎপাদন বাড়াতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষকদের এসব প্রণোদনার সঠিক ব্যবহারের আহ্বান জানান সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনী আমিন সহ রাজনৈতিক ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমএম/