নেত্রকোনার মোহনগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে সাত ও আট বছর বয়সী দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার বড়তলী-বানিহারী ইউনিয়নের উলুকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
বাড়ির আঙিনায় খেলতে থাকা শিশু দুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।