দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি দ্রুতগামী অটোরিকশার নিচে চাপা পড়ে ফারজানা আক্তার (৭) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার মোহনগঞ্জ-আদর্শনগর সড়কের শেখপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফারজানা উপজেলার সুয়াইর ইউনিয়নের রানাহিজল গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।
স্থানীয়রা ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, গত পাঁচ-ছয় দিন আগে শিশু ফারজানা তার মা পারভীন আক্তারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। মঙ্গলবার সকালে খেলার সময় সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশা তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান ঘটনাটি নিশ্চিত করে জানান, নিহত শিশুটির বাবা আব্দুল মান্নান ঢাকায় চাকরি করেন। তিনি ঘটনাস্থলে এসে আলোচনা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএস/