দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেখা করতে এসে এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে হারুন (২৭) ও এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ওই তরুণীর কাছ থেকে ঘটনা জানার পর অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) ভোরে কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করা হয়। পরে ওই তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সজল সরকার জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে শনিবার দিবাগত রাতে ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন তরুণী। পরে তাঁকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
সজল সরকার আরও বলেন, তরুণীর অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে থানায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
এমএস/