সাংবাদিক আলিফ হত্যা মামলায় সন্দেহভাজন প্রাঙ্গন গ্রেপ্তার
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি আশিকুর রহমান প্রাঙ্গনকে (২১) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)। এর আগে এ মামলায় সাজিবুল ইসলাম অপূর্ব নামে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।