• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • লক্ষ্মীপুর

গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবি উপজেলা ও পৌর বিএনপির

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

দোকানের মালিক নিজেই দোকানে তালা লাগানোর পর বিএনপি নেতাদের রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে ওই ঘটনায় তাঁদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রায়পুরে। মামলায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল ও উপজেলা যুবদলের সদস্যসচিব সুজন পাটোয়ারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। পরোয়ানা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রায়পুরে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নেতারা এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল বলেন, দোকানের মালিক নিজেই দোকানে তালা লাগিয়েছেন। এর ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপরও ওই ঘটনায় বিএনপি নেতাদের আসামি করা হয়েছে। গত ১০ জুলাইয়ের বিভিন্ন ভিডিওতে রায়পুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল ও মামলার বাদীকে শাহী হোটেলে তালা লাগাতে দেখা গেছে বলেও দাবি করেন তিনি।

শাহরিয়ার ফয়সাল প্রশ্ন তুলে বলেন, যে ঘটনায় তাঁদের কোনো সম্পৃক্ততা নেই, সেখানে তাঁদের নাম কেন এসেছে? তাঁর দাবি, দোকান নিয়ে বেলাল, জামাল ও বাপ্পির মধ্যে চুক্তির বিষয় থাকলেও সেখানে বিএনপি নেতাদের কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিকভাবে বিএনপি নেতাদের হেয়প্রতিপন্ন করতেই তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুলের ভাই ও ভাতিজা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁদের ইন্ধনে বিএনপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হয়েছে বলে দাবি করে মুকুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু বলেন, বিএনপিকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। কথিত শাহী হোটেল দখলের চেষ্টার অভিযোগে বিএনপি নেতাদের জড়ানো হলেও কাগজপত্র অনুযায়ী এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতার ন্যূনতম সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন বলেন, বিএনপির কোনো নেতাকর্মী অপরাধ বা ষড়যন্ত্রে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্দোষ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা মেনে নেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমান, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম আলমাছসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পিরোজপুরে অস্ত্র ও ককটেলসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় তরুণী, পরিবারে চাঞ্চল্য

ঝালকাঠিতে গাঁজা ও নগদ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার ১

সংবাদ সম্মেলন থেকে শাহরিয়ার ফয়সাল ও সুজন পাটোয়ারীর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের পাশাপাশি মামলাটির সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।

তবে মামলার বাদী বা অভিযুক্ত অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

এমএস/

  • লক্ষ্মীপুর
এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা
লক্ষ্মীপুরে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা
লক্ষ্মীপুরে নকল ঘি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে নকল ঘি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুসহ ৩ জনের মৃত্যু
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুসহ ৩ জনের মৃত্যু
লক্ষ্মীপুরে তিন ফার্মেসিকে ২১ হাজার টাকা জরিমানা
লক্ষ্মীপুরে তিন ফার্মেসিকে ২১ হাজার টাকা জরিমানা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X