দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকায় তিনটি ফার্মেসিতে অভিযান চালিয়ে মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ছিদ্দিকার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি, অ্যান্টিবায়োটিক বিক্রির যথাযথ রেজিস্টার সংরক্ষণ না করা, চিকিৎসকের নমুনা ওষুধ রাখা এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারায় তিন প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানে লক্ষ্মীপুরের ড্রাগ সুপারসহ পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ছিদ্দিকা বলেন, জনস্বার্থে ওষুধের মান ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএস/