দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের রাজৈরে আন্তর্জাতিক ইসলামিক বক্তা মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনসারীর বসতবাড়িতে ঢুকে একটি প্রাইভেটকারে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার ভোররাতে রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল কাঠেরপোল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বাড়ির সামনে গাড়ি পার্ক করে ঘুমিয়ে ছিলেন সাঈদ আনসারীর ভাই আসাদ আনসারী। ভোরে দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে এক ব্যক্তি ঘরের সামনে রাখা করোলা ব্র্যান্ডের প্রাইভেটকারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরে বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয়রা দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুবউদ্দিন আহমেদ। তিনি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/