দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে বিদ্যমান পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে দুই দেশের আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
তিনি বলেন, ভারত ও বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এর আগে সীমান্তের শূন্যরেখায় ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মনোজ কুমার। পরে হিলি ডাকবাংলোয় বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
সভায় বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডলসহ বন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এমএস/