দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের পাটওয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাটওয়ারীর বাড়ির আবু ছিদ্দিক পাটওয়ারী (৬৫), তাঁর নাতি পিয়াস (৮) ও নাতনি প্রেমা (৭)। নিহত দুই শিশু আবু ছিদ্দিক পাটওয়ারীর ছেলে ও মেয়ের সন্তান বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আবু ছিদ্দিক পাটওয়ারী তাঁর নাতি-নাতনিকে নিয়ে বাড়ির পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তিনজনই পানিতে ডুবে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা তাঁদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তিনজনের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন তাঁরা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পাটওয়ারীর বাড়ির পরিবেশ।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমএস/