দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে একটি বসতঘরে অভিযান চালিয়ে এক কোটি টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা, পাচারের উদ্দেশ্যে মজুদ বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, রোববার ভোর ৪টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ায় একটি বসতঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের চালান মজুদের খবর পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল ওই বসতঘরটি ঘিরে ফেললে সন্দেহজনক তিন থেকে চারজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে দুজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যান।
পরে বসতঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষে খাটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা মাদক ও ওষুধ মজুদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বসতঘরের মালিককেও আটক করা হয়। এ নিয়ে মোট তিনজনকে আটক করা হয়েছে।
লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
এমএস/