দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের ইনানীতে টানা এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন অবশেষে নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ৩০ ইঞ্চি ক্যাসিং স্থাপনের মাধ্যমে কূপের সারফেসের বিভিন্ন পয়েন্টে জ্বলতে থাকা আগুন বন্ধ করা হয়। ক্যাসিং লাইনের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাস উদগীরণ করায় আগুন নিয়ন্ত্রণের অপারেশন সফল হয়েছে বলে জানিয়েছে বাপেক্স।
বাপেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী ধাপে নলকূপের গভীরতা অনুযায়ী ড্রিল পাইপ প্রবেশ করিয়ে ১ হাজার ফুট পর্যন্ত খনন করা হবে। এ সময় খননকাজে মাড ব্যবহার করা হবে।
সফলভাবে ১ হাজার ফুট গভীরতা পর্যন্ত খনন সম্পন্ন হলে কূপের ফরমেশন প্রেশার ভারসাম্যে এনে প্রয়োজনীয় মাড ব্যবহারের মাধ্যমে ভূগর্ভস্থ গ্যাসের নির্গমনের পথ তৈরি করা হবে। এরপর জিওলজিক্যাল সার্ভে ও সিসমিক সার্ভে পরিচালনা করে প্রাপ্ত তথ্য মূল্যায়নের ভিত্তিতে গ্যাসের পরবর্তী অনুসন্ধান কার্যক্রম শুরু করা হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলাকালে হঠাৎ গ্যাস উদগীরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর থেকে টানা এক মাস ধরে কূপটিতে আগুন জ্বলছিল।
দীর্ঘ এক মাসের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।
এমজে