দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাজীব খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, এসআই কামরুল, এসআই আব্দুর রহিমসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের রাজীব খানের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজীব খান সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ খানের ছেলে। তাঁর বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদক, জুয়া ও মারামারিসহ পাঁচটি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাতে পিরোজপুর সদর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাঁশবাড়িয়া গ্রামে রাজীব খানের বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁর জিম্মা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ সুপার আরও বলেন, এর আগে রাজীব খানের বিরুদ্ধে মাদক, জুয়া ও মারামারির পাঁচটি মামলা চলমান রয়েছে।
এমএস/