দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধর ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগে মো. সোহেল রানাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন তিনি। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত শমসের আলীর নাতি।
ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, মঙ্গলবার রাতে সোহেল তাঁর নানাবাড়িতে গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ করেন। একপর্যায়ে তিনি তাঁর মাকে মারধর এবং ঘরবাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। পরে বুধবার সকালে ভুক্তভোগী মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ করেন।
অভিযোগের পর সাটুরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোহেল রানাকে ছয় মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।
কেএম