দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. জুবায়ের (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মো. ইসরাফিল (১৭) আহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা গ্রামের বাসিন্দা। আহত ইসরাফিল টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ষাটরাগান্দী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুবায়ের ও ইসরাফিল মোটরসাইকেলে করে শিবালয়ের দিকে যাচ্ছিলেন। পুখুরিয়া এলাকায় পৌঁছালে পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জুবায়ারের মৃত্যু হয়। ইসরাফিল আহত হন।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এমএস/