দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের ঘিওরে ঘরের টিনের বেড়ায় হাত লাগার পর বিদ্যুতায়িত হয়ে পূর্ণিমা (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের চর কোশুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পূর্ণিমা ওই গ্রামের মৃত জামাল শেখের মেয়ে। সে বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে ঘরের টিনের বেড়ায় হাত লাগার সঙ্গে সঙ্গে পূর্ণিমা বিদ্যুতায়িত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যে আই