দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর গলাচিপায় এক লাখ টাকার জাল নোট উদ্ধারের মামলায় শামীম হোসেন নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার(৩১ আগস্ট) দুপুরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শামীম হোসেন দুমকি উপজেলার আঙ্গারিয়া (জলিশা) এলাকার বাসিন্দা।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালে গলাচিপা উপজেলার চিকনিকান্দি এলাকায় অভিযান চালিয়ে শামীম হোসেনকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে এক লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
মামলাটি তদন্তের পর পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বাদী উপপরিদর্শক নজরুল ইসলামসহ রাষ্ট্রপক্ষের ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। শুনানি ও যুক্তিতর্ক শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সাজা দেন।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ রায়ের মাধ্যমে অপরাধের ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগের একটি বার্তা পাওয়া গেল। অপরাধী যে-ই হোক, আইনি প্রক্রিয়ায় তার বিচার নিশ্চিত করা জরুরি।
যে আই