দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের মুলাদীতে একটি ভাড়া করা কক্ষে অভিযান চালিয়ে ৮০০টি ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে মুলাদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেরচর রানার বাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তেরচর এলাকার পারভেজ রাঢ়ী (৩৩) ও মোল্লার বাজার এলাকার আজিজুল হাকিম (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে তেরচর রানার বাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় পারভেজ রাঢ়ীর ভাড়া নেওয়া একটি কক্ষে তল্লাশি চালিয়ে একটি ছোট পার্স পাওয়া যায়।
পার্সটি খুলে চারটি স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ৮০০টি ইয়াবা ছিল। জব্দ করা ইয়াবার ওজন ৮০ গ্রাম বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পরে ইয়াবাগুলো জব্দ করে পারভেজ ও আজিজুলকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মুলাদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
যে আই