দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ীতে ১৫৪ পিস ট্যাপেন্টাসহ একরামুল হক (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ৬ নম্বর ওয়ার্ড মাদক নির্মূল কমিটি।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ফুলবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এস্তাবনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১৫৪ পিস ট্যাপেন্টা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে মাদক নির্মূল কমিটি।
আটক একরামুল হক ফুলবাড়ী পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর (বুড়া বন্দর) এলাকার হাবিলের ছেলে।
মাদক নির্মূল কমিটির সদস্যরা জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন তাঁরা। এরই ধারাবাহিকতায় রোববার এস্তাবনগর এলাকায় অভিযান চালিয়ে একরামুল হককে আটক করা হয়। পরে তাঁকে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে রাখা হয়।
বিষয়টি জানতে পেরে বিএনপি নেতা হুমায়ুন কবির কনক ফুলবাড়ী থানা-পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদক জব্দ করে থানায় নিয়ে যায়।
৬ নম্বর ওয়ার্ড মাদক নির্মূল কমিটির সদস্যরা বলেন, মাদকের বিরুদ্ধে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশের পাশাপাশি জনগণকে মাদকের বিরুদ্ধে সচেতন হতে হবে। তাহলে আমরা মাদক নির্মূলে সক্ষম হব।
এমএস/