দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে দুই তরুণের মাঝে মোটরসাইকেলে অচেতন অবস্থায় বসে থাকা এক তরুণীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা জল্পনা। তবে পুলিশের তদন্ত ও পরিবারের বক্তব্যে ঘটনাটির নতুন তথ্য সামনে এসেছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ২৬ বছর বয়সী ওই তরুণী গণমাধ্যমকে জানান, তিনি বর্তমানে সুস্থ আছেন। বিস্তারিত বিষয়ে দুদিন পর সরাসরি কথা বলবেন বলেও জানান তিনি।
তরুণীর বড় বোন ও দুলাভাই জানান, বুধবার স্বামী-স্ত্রীর ঝগড়ার পর অভিমান করে তিনি টঙ্গীর বাসা থেকে বেরিয়ে যান। পরে উত্তরার একটি বারে গিয়ে মদ্যপান করার পর অসুস্থ হয়ে পড়েন বলে তাদের ধারণা।
পরিবারের ভাষ্য অনুযায়ী, পরে আলম নামে এক যুবক ও তার এক বন্ধু তাকে মোটরসাইকেলে করে বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। তবে পথে তারা মিরপুরে এক বান্ধবীর বাসায় তাকে রেখে বোনের সঙ্গে যোগাযোগ করেন।
তরুণীর বোন বলেন, আলম বিবাহিত এবং তাকে সহায়তা করতে গিয়েই এখন পারিবারিক সমস্যায় পড়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে মাদরাসাতুল মাদীনা-বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন উমরাহ থেকে ফেরার পথে তোলা কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেন।
তিনি জানান, রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত একটি মোটরসাইকেল অনুসরণ করেন। ছবিতে দেখা যায়, মাঝখানে বসা তরুণীর পা নিচের দিকে ঝুলে আছে এবং পেছনে থাকা আরেক যুবক তাকে শক্ত করে ধরে রেখেছেন।
পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় তিনি ৯৯৯-এ ফোন করার চেষ্টা করেন বলেও জানান।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, মোটরসাইকেলটি টঙ্গী এলাকা পেরিয়ে গাজীপুরের গাছা থানার দিকে চলে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড ট্রান্সপোর্ট) এস এম শফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেলের নম্বর প্লেট শনাক্ত হওয়ায় ঘটনাটি তদন্তে সুবিধা হচ্ছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কেএম