দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছুটির দিনে ক্রেতাদের সমাগম থাকলেও রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে নিত্যপণ্যের দামে উল্লেখযোগ্য পরিবর্তন নেই। বাজারে গিয়ে দেখা যায়, কিছু সবজির দাম আগের তুলনায় কমেছে। তবে ডিম, মাছ ও কয়েকটি সবজির দাম এখনো ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে বলে জানিয়েছেন তারা।
বিক্রেতারা বলছেন, আগের তুলনায় সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। তবে ক্রেতাদের অভিযোগ, কয়েকটি পণ্যের দাম এখনো বেশি। ফলে স্বস্তি মিলছে না পুরো বাজারে।
বাজারে ইলিশ ও চিংড়ি বিক্রি হচ্ছে কেজিপ্রতি হাজার টাকার বেশি দামে। কাঁচা মরিচের দাম কেজিতে প্রায় ১০০ টাকা। আর ডিমের দাম উঠেছে প্রতি ডজন ১৫০ থেকে ১৬০ টাকা।
সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও কয়েকটি সবজির দাম এখনো চড়া। শসা, বরবটি, লাউ, পেঁপে, পেঁয়াজ, আলু ও ঢেঁড়সের দাম কেজিতে ৫০ টাকার নিচে। অন্যদিকে কাঁচা মরিচ, শিম, টমেটো ও গাজরের দাম রয়েছে ঊর্ধ্বমুখী।
মাছের বাজারেও দামের তেমন পরিবর্তন নেই। পাঙ্গাস ছাড়া অন্যান্য মাছের বেশিরভাগই কেজিপ্রতি ৪০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।
তবে গরু ও খাসির মাংসের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।
এমএম/