দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটার আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে একটি মাছ ধরার ট্রলারে ৮০ মণ ইলিশ ধরা পড়েছে। এতে জেলেদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সাগরে ধরা এসব ইলিশ আলীপুরের আড়তে এনে নিলামের মাধ্যমে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে।
জানা গেছে, এফবি আব্দুল্লাহ নামের মাছ ধরার ট্রলারটি বাদশা মাঝি ১৮ জেলেকে নিয়ে চার দিন আগে গভীর সাগরে মাছ শিকারের উদ্দেশে যাত্রা করেন। দুই দিন সাগরে মাছ ধরার পর বুধবার পায়রা বন্দরের শেষ বয়ার কাছাকাছি এলাকায় জেলেদের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে। একইদিন বিকালে মাছগুলো আলীপুর মৎস্য বন্দরের সিফাত ফিশে নিয়ে আসা হয়। সেখানে নিলামের মাধ্যমে মাছগুলো ২০ লাখ টাকায় বিক্রি হয়।
ট্রলারটির মাঝি বাদশা বলেন, দীর্ঘদিন ধরে সাগরে বড় মৌসুমের মতো ইলিশের দেখা পাচ্ছিলাম না। হঠাৎ গতকাল প্রায় ৮০ থেকে ৯০ মণ ইলিশ ধরা পড়ে। তবে মাছগুলো তুলনামূলক ছোট। এসব মাছ ২০ লাখ টাকায় বিক্রি করেছি। চার দিন আগে ১৮ জন জেলে নিয়ে সাগরে গিয়েছিলাম। দুই দিন মাছ ধরার পর মাছগুলো আলীপুরে এনে বিক্রি করেছি।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরে বেশ কিছুদিন ইলিশের খরা চলছিল। বর্তমানে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টি হলে আরও বেশি ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। এতে মৎস্য বন্দরের ইলিশ সংশ্লিষ্ট সবাই লাভবান হবেন।
কেএম