দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীতে আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ৩০ দিনব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি স্থগিত করেছে জেলা প্রশাসন। অনিবার্য কারণ উল্লেখ করে আগে দেওয়া অনুমতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়, পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শহীদ মিনার সংলগ্ন মাঠে আগামী ৫ ডিসেম্বর থেকে ৩০ দিনব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। তবে অনিবার্য কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই অনুমতি স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। চিঠির অনুলিপি পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তা ও আয়োজক প্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে।
এদিকে, মেলা বন্ধের দাবিতে বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন জেলা যুবদলের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি।
যে আই