দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৬-এ অংশগ্রহণ করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)। মেলাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০২৬ সালের ৩ জানুয়ারি এবং ৫ জানুয়ারি এসএমসি তাদের নিজস্ব প্যাভিলিয়নের উদ্বোধন করে। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখা বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এসএমসি’র প্যাভিলিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তছলিম উদ্দিন খান, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (এসএমসি ইএল)-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েফ নাসিরসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মেলায় এসএমসি তাদের বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে দেশের জনস্বাস্থ্য উন্নয়নে দীর্ঘদিনের অবদান ও অঙ্গীকার তুলে ধরেছে। প্যাভিলিয়নের অন্যতম বিশেষ আকর্ষণ হলো একটি বিশেষ ব্রেস্টফিডিং কর্নার, যেখানে মায়েরা নিরাপদ, সুবিধাজনক ও স্বাস্থ্যসম্মত পরিবেশে তাদের শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে পারবেন। এই উদ্যোগ জনসমাগমপূর্ণ স্থানে মা-বান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে এসএমসি’র দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।
এছাড়া, এসএমসি’র প্রশিক্ষিত প্যারামেডিকদের মাধ্যমে দর্শনার্থীদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। মেলায় আগত দর্শনার্থীরা রক্তচাপ পরিমাপ, রক্তে সুগার পরীক্ষা এবং ওজন পরিমাপসহ বিভিন্ন সেবার মাধ্যমে সহজেই নিজেদের প্রাথমিক স্বাস্থ্যগত অবস্থা যাচাই করতে পারছেন।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসএমসি তাদের বিভিন্ন ক্যাটাগরির পণ্য প্রদর্শন ও বিক্রয় করছে। এসব পণ্যের মধ্যে রয়েছে মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, রিহাইড্রেশন এবং খাদ্য ও পানীয় পণ্য। দেশের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক শ্রেণির মানুষের সুস্থতা ও জীবনমান উন্নয়নে এসব পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে স্বাস্থ্যকর ও নিরাপদ জীবনধারা নিশ্চিত করতে দেশব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এসএমসি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তছলিম উদ্দিন খান বলেন, “পরিবার পরিকল্পনা, পুষ্টি, মা ও শিশুস্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এসএমসি দীর্ঘদিন ধরে জনসাধারণের জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছে, যা সামাজিক পর্যায়ে মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।” তিনি আরও বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এসএমসি’র বহুমুখী পণ্য ও কার্যক্রম উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ এবং এসএমসি ধারাবাহিকভাবে জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
অনুষ্ঠানে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েফ নাসির বলেন, “এসএমসি ইএল সকল ক্যাটাগরিতে মানসম্মত পণ্যের সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।” তিনি জানান, রিহাইড্রেশন ক্যাটাগরিতে এসএমসি ওরস্যালাইন, এসএমসি প্লাস ও এসএমসি ফুটি; কনডম ক্যাটাগরিতে সেনসেশন ও প্যান্থার; পরিবার পরিকল্পনায় ফেমিকন, ফেমিপিল ও নোরিক্স-১; নারীদের স্বাস্থ্য সুরক্ষায় জয়া স্যানিটারি ন্যাপকিন; শিশুদের জন্য স্মাইল বেবি ডায়াপার; এবং টেস্ট মি ইনস্ট্যান্ট পাউডার ড্রিংকসসহ প্রতিটি ক্যাটাগরিতে এসএমসি’র শক্তিশালী ও জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে।
তিনি আরও বলেন, এসব পণ্য সম্মিলিতভাবে মানুষের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে অবদান রাখার পাশাপাশি টেকসই বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে সামাজিক উন্নয়নে এসএমসি’র লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এসএমসি’র জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে বহুমুখী পণ্য ও সেবার মাধ্যমে কোম্পানির অভীষ্ট লক্ষ্য বাস্তবায়নের চিত্র সুস্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে। মেলায় অংশগ্রহণের মাধ্যমে নারী, শিশু ও পরিবারের সকল সদস্যের সুস্থতা নিশ্চিত করে দেশের জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এসএমসি।
মেলায় আগত দর্শনার্থীদের এসএমসি প্যাভিলিয়ন পরিদর্শনের মাধ্যমে তাদের পণ্য, স্বাস্থ্যসেবা এবং চলমান বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জানার জন্য উৎসাহিত করা হচ্ছে।
জে আই